সিলেট

সিলেটে সেই প্রাণঘাতি রোগ, হাসপাতালে ভর্তি সাড়ে ৪ শ জন

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২২ই অক্টোবর, ২০২৬

সিলেটে সেই প্রাণঘাতি রোগ, হাসপাতালে ভর্তি সাড়ে ৪ শ জন

সিলেট বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। চলতি বছরের শুরু থেকে গত ২২ অক্টোবর পর্যন্ত বিভাগজুড়ে ১ হাজার ১১৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে বিভাগে মোট ১৯৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শনাক্ত ও মৃত্যুর জেলাভিত্তিক চিত্র:স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সিলেট জেলায় ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, অদ্যাবধি মৃত্যুবরণ করা ১৯৭ জনের মধ্যে সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর হিসাব রয়েছে। এর মধ্যে সিলেটে মোট ৮১ জন (সন্দেহজনক ৭৭, নিশ্চিত ৪), সুনামগঞ্জে ৬৯ জন (সন্দেহজনক ৬৮, নিশ্চিত ১), হবিগঞ্জে ৩১ জন (সন্দেহজনক ২৭, নিশ্চিত ৪) এবং মৌলভীবাজারে ১৬ জন (সন্দেহজনক ১৫, নিশ্চিত ১) মারা গেছেন।

তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর চাপ:প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২ জন ভর্তি হন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪৫৪ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৬ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৩ জন রোগী চিকিৎসাধীন আছেন।   এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৭ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে বিশ্বনাথে ২ জন, ফেঞ্চুগঞ্জে ২ জন, কোম্পানীগঞ্জে ২ জন এবং গোলাপগঞ্জে ১ জন রোগী চিকিৎসাধীন আছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী