সাধারণ
২২ই অক্টোবর, ২০২৬
সিলেটের বেশ কিছু এলাকায় জরুরি পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ আজ সকাল থেকে মাইকিং করে সংশ্লিষ্ট এলাকাগুলোকে তথ্যটি জানাচ্ছে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী- আজ বিকালে গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হচ্ছে, সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক শিল্পনগরী, গোটাটিকর এলাকা, ঝালোপাড়া, বাবনা পয়েন্ট, ভার্থখলা, কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিববাড়ি, মোমিনখোলা এবং প্রগতি সিএনজি পাম্প এলাকা।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের স্বার্থেই সাময়িকভাবে এই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের পর সার্ভিস স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের অগ্রিম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।