সিলেট

বিশ্বনাথে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

Icon
বিশ্বনাথ প্রতিনিধি :

২১ই অক্টোবর, ২০২৬

বিশ্বনাথে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মনফর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।

মনফর উদ্দিন (২০ অক্টোবর) গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় মঙ্গলবার রাতে মির্জারগাঁও গ্রামের রাজিবুল মিয়া বাদি হয়ে ৩৭ জনের নাম উল্লেখ্য করে আর ৩০/৩২জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে এজাহারনামীয় ৩ জনকে রাতেই গ্রেফতার করেছে। 

এ তিনজন হলেন- উপজেলার মির্জারগাঁও গ্রামের মৃত মনু মিয়ার ছেলে ছাইদুল মিয়া (২৯), শাহীন মিয়া (২৭), একই গ্রামের তছির উদ্দিনের ছেলে সালমান আহমদ কাঞ্চন (২৫)। 
তাদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে থানাপুলিশ।

এদিকে, লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকের কলেজে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মির্জারগাঁও গ্রামের শাহজাহান মিয়া ও খালেদ মিয়ার লোকজনের মধ্যে র্দীঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিবোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার বাদ জুম্মা প্রথমে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠি-সোটা নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনন্ত ১৫জন আহত হন। এরই মধ্যে গুরুত্বর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে মঙ্গলবার বিকেলে শাহজাহান মিয়ার পক্ষের আহত মনফর আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান দৈনিক সচিত্র সিলেটকে বলেন- নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা হয়েছে। এ মামলার ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী