সাধারণ

বিশ্বনাথে পূজামণ্ডপে মেয়র প্রার্থী মুমিন খানের শুভেচ্ছা উপহার

Icon
বিশ্বনাথ প্রতিনিধি:

২১ই অক্টোবর, ২০২৬

বিশ্বনাথে পূজামণ্ডপে মেয়র প্রার্থী মুমিন খানের শুভেচ্ছা উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অনুদান ও শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক  মুমিন খান মুন্না। 
মঙ্গলবার (২০ অক্টোবর)  সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌরসভার ছয়টি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক খোঁজখবর নেন এবং পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ। বিশ্বনাথ পৌরসভায় সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পূজার আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছে, সে জন্য পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।”

তিনি আরও বলেন, বিশ্বনাথ পৌরসভার উন্নয়ন ও মানুষের কল্যাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা প্রয়োজন। একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সম্প্রীতিপূর্ণ পৌরসভা গড়ে তুলতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি ফারুক আহমদ, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সাবেক সহ সভাপতি  নিশিকান্ত পাল, উপজেলা পুজা উদযাপন কমিটির উপদেষ্ঠা নবেন্দু জ্যোতি দে মিন্টু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুনিল কান্তি দে, সাবেক সাধারন সম্পাদক  বিভাংশু গুণ বিভু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ শিকদার, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির কোষাধ্যক্ষ ও সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু,  বিএনপি নেতা ইছাক আলী, তাজেক আলী, পুজা উদযাপন কমিটির সাংগঠনিক প্রণয় দে বাপন, উপদেষ্টা  ডা. মৃত্যুঞ্জয় দে মলয় ও কাজল পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পৃথক পুজামন্ডপে সভাপতিত্ব করেন  শনি মন্দিরের সভাপতি বিজয় চন্দ্র দে ও পরিচালনায় সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, জানাইয়া পূজামণ্ডপের সভাপতি রমাকান্ত দে ও সাধারণ সম্পাদক অসীম পাল, নতুন বাজার রাধাগোবিন্দ পূজামণ্ডপের সভাপতি বিজয় বৈদ্য বারিন্দ ও সাধারণ সম্পাদক পুলক সিংহ এবং সদর পূজা উদ্‌যাপন কমিটির সহসভাপতি সুরঞ্জিত বৈদ্য স্বরণ ও সাধারণ সম্পাদক সৌমিত্র ধরসহ সংশ্লিষ্ট মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজকরা মেয়র পদপ্রার্থী মুমিন খান  মুন্নার ধারাবাহিক শুভেচ্ছা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী