সিলেট

নগরীর মীরবক্সটুলায় ৩ ফার্মেসিকে জরিমানা

Icon
সচিত্র সিলেট রিপোর্টার

২১ই সেপ্টেম্বর, ২০২৬

নগরীর মীরবক্সটুলায় ৩ ফার্মেসিকে জরিমানা

সিলেট নগরীর মীরবক্সটুলায় অভিযান চালিয়ে ৩ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ। ফার্মেসিগুলো হচ্ছে,  বেবি ফুডস, দি পপুলার ফার্মেসি ও লয়েডস মেডিকেল।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টার পর্যন্ত নগরীর মীরবক্সটুলায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানায়, সোমবার বিকালে মীরবক্সটুলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন ঔষুধ ও বেবি ফুডস বিক্রির অপরাধে দি পপুলার ফার্মেসিকে ১৮ হাজার, লয়েডস মেডিকেলকে ১৫ হাজার ও সাফওয়ান মেডিকেল হলকে ১৫ হাজারকে জরিমানা করা হয়। 

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অভিযানকালে ৩টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ঔষুধ বিক্রির কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা  হয়েছে।