সংবাদ বিজ্ঞপ্তি

বালুচরে মাদক নির্মূলে মতবিনিময় সভা

Icon
সংবাদ বিজ্ঞপ্তি

১৮ই জুলাই, ২০২৬

বালুচরে মাদক নির্মূলে মতবিনিময় সভা

সিলেট সিটি করপোরেশন ৩৬নং ওয়ার্ডে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যে সাধারণ জনগনের সাথে মাদক মুক্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১৭ জুলাই) সন্ধ্যায় বালুচর আল ইসলা এলাকায় সাংবাদিক বদরুর রহমান বাবর’র বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী আশিক রহমান আশিক চৌধুরী সভাপতিত্বে ও সাংবাদিক লুৎফুর রমহানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক বদরুর রহমান বাবর, মোহাম্মদ আনোয়ার হোসেন, আফজালুর রহমান, মোহাম্মদ তোফায়েল আহমদ, মোহাম্মদ আনোয়ার উদ্দিন, আবু সাঈদ, মেজবাহ উদ্দিন, গিয়াস উদ্দিন আহমদ রাজু, মইনুদ্দিন আহমদ, আলমগীর মিয়া, মোহাম্মদ আরাফাত আলী, সজল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যা যুবসমাজ ও পরিবারসহ গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজকে সচেতন করতে এবং মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।