সংবাদ বিজ্ঞপ্তি

রোটারি ক্লাব অব সিলেট নর্থ’র চারা বিতরণ 

Icon
সংবাদ বিজ্ঞপ্তি

১৩ই জুলাই, ২০২৬

রোটারি ক্লাব অব সিলেট নর্থ’র চারা বিতরণ 

রোটারি ক্লাব অব সিলেট নর্থ-এর উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রোববার দুপুরে উমরশাহ্ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চারা বিতরণ করা হয়। 

ক্লাবের প্রেসিডেন্ট কাজী ওমর ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহেদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৫  জোন-১ এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডমিন) ও আইপিপি তুহিন আহমদ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রোকসানা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে তুহিন আহমদ বলেন, নতুন প্রজন্মের মনে পরিবেশের প্রতি ভালোবাসা তৈরিতে এই চারা বিতরণ কর্মসূচি প্রশংসনীয় ভূমিকা রাখবে। প্রতিটি শিক্ষার্থীর উচিত নিজ দায়িত্বে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির সঠিক পরিচর্যা করা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রোটারি ক্লাবের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে বক্তারা শিক্ষার্থীদের শুধু চারা রোপণ নয়, বরং সেগুলোর সঠিক পরিচর্যা করারও আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ডিস্ট্রিক্ট- (ডি৬৫)-এর সাবেক অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডমিন) পিপি ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার, পাস্ট প্রেসিডেন্ট মোঃ চাঁন মিয়া  এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার জীবন আলম হাওলাদার, ক্লাবের ট্রেজারার রোটারিয়ান মোহাম্মদ সুমন, রোটারিয়ান শাহরেয়ার আহমদ তালহা, রোটারিয়ান সৈয়দ খুবায়ের এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ২৫০টি  ফলজ, বনজ ও ঔষধি চারা তুলে দেন।