সিলেট

জকিগঞ্জকে নিয়ে যা বল্লেন সিলেটের ডিসি

Icon
‎​জকিগঞ্জ প্রতিনিধি:‎

১৩ই জুন, ২০২৬

জকিগঞ্জকে নিয়ে যা বল্লেন সিলেটের ডিসি

সিলেটের জকিগঞ্জে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের আর্থিক সাহায্যের চেক, যুব ঋণ, ঢেউটিন এবং হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার ‎(১১ জুন) জকিগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশ ও সরকারের কল্যাণমূলক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম  এই মন্তব্য করেন।

‎​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম আবেগঘন কণ্ঠে উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে বলেন, "আমি মূলত দুটি বিশেষ কারণে জকিগঞ্জকে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রথমত, জকিগঞ্জ সিলেট জেলার সবচেয়ে দূরবর্তী ভৌগোলিক এলাকা; আর দ্বিতীয়ত, এটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও আলেম-উলামা অধ্যুষিত একটি পুণ্যভূমি।" দূরত্বের একটি সুনিপুণ সামাজিক উদাহরণ টেনে তিনি বলেন, "যে কন্যাসন্তানকে দূরবর্তী অঞ্চলে বিয়ে দেওয়া হয়, বাপের বাড়ির মানুষের মনে তার প্রতি যেমন একটি অন্যরকম গভীর টান ও ভালোবাসা কাজ করে, ঠিক তেমনি জকিগঞ্জের প্রতিও জেলা প্রশাসনের ভালোবাসা ও বিশেষ মনোযোগ রয়েছে।"

‎​কওমি মাদ্রাসার ছাত্রদেরকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করে ডিসি আরও বলেন, "আমরা কওমি মাদ্রাসার ছাত্রদের আধুনিক শিক্ষায় দীক্ষিত করতে চাই। তাদের কর্মসংস্থান ও আইটি দক্ষতায় এগিয়ে নেওয়ার জন্য জকিগঞ্জের দুটি মাদ্রাসায় খুব শীঘ্রই সরকারি উদ্যোগে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।"

‎​জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মাসদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সরকারি অনুদান ও পুনর্বাসন সামগ্রী সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়। বিতরণকৃত সরকারি সহায়তার বিবরণ নিচে দেওয়া হলো:

‎​উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে চলাচলের সুবিধার্থে ১৮টি আধুনিক হুইলচেয়ার এবং দুঃস্থদের চিকিৎসার জন্য বিশেষ আর্থিক অনুদান হিসেবে ৫০,০০০ টাকার চেক বিতরণ করা হয়।​উপজেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে স্বাবলম্বী ও আত্মকর্মী সৃষ্টির লক্ষ্যে যুবকদের মাঝে ১ লক্ষ ৫০ হাজার টাকার ঋণ সুবিধা প্রদান করা হয়।​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) থেকে সাম্প্রতিক সময়ে অগ্নিদগ্ধ হওয়া ১২টি পরিবারের পুনর্বাসন ও ঘর মেরামতের জন্য ২ লক্ষ ৪০ হাজার টাকা এবং ৩৩ জন দরিদ্র মানুষের মাঝে ৩৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)  মোহাম্মদ মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আহাদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন।

‎​সুধী সমাবেশে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিবন্ধী শিশুদের মাঝে পরম স্নেহে হুইলচেয়ার বিতরণ সম্পন্ন করা হয়।

 

রিপোর্ট: মোর্শেদ আলম লষ্কর
আপলোড: শিউলি

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়
ধ র্ষ ণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রে প্তা র
বিশ্বকাপের মঞ্চে বেঙ্গল টাইগার ও লাল-সবুজের পতাকা নিয়ে সঞ্জয়
সিলেটে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র আফজল
সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ পেল ‘সবুজ সাথী সম্মাননা’
গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান ইউনিয়নবাসীকে
জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ, ক্ষুদে বিজ্ঞানীদের সম্মাননা প্রদান
জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক  উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত 
জনগন আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না