সিলেট

সিলেটে ৪ ঘণ্টার বিশেষ অভিযান

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৭ই জুন, ২০২৬

সিলেটে ৪ ঘণ্টার বিশেষ অভিযান

সিলেটে মাত্র চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ১২৭ জনকে আটক ও গ্রেফতার করেছে। 

মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মঞ্জুরুল আলম এসব তথ্য জানিয়ে বলেন- থানাভিত্তিক আটক গ্রেফতারকৃতদের মধ্যে কোতোয়ালি থানাধীন এলাকায় ৩০, জালালাবাদ থানাধীন এলাকায় ২৫, এয়ারপোর্ট থানাধীন এলাকায় ২০, দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় ১৫, মোগলাবাজার থানাধীন ৬ ও শাহপরাণ থানাধীন এলাকা থেকে ৩১ জন।