নির্বাচিত সংবাদ

শাহজালাল মাজারে মিললো দানের সাড়ে ৮৮ লাখ টাকা, সোনা-রূপা ও ১৮ দেশের মুদ্রা

Icon
সচিত্র সিলেট রিপোর্টার

২৪ই অক্টোবর, ২০২৬

শাহজালাল মাজারে মিললো দানের সাড়ে ৮৮ লাখ টাকা, সোনা-রূপা ও ১৮ দেশের মুদ্রা

সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও সিলগালা করা ডেকচি থেকে নগদ সর্বমোট ৮৮ লাখ ৫৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। পাশাপাশি এতে বিপুল পরিমাণ সোনা, রূপা ও ১৮টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

শনিবার (২৪ অক্টোবর, ২০২৬) মাজারের ৩টি সিলগালা অবস্থায় থাকা ডেকচি এবং ৫টি দান বাক্স খোলা হলে এই বিশাল পরিমাণ নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও সোনা-রূপা পাওয়া যায়।

জেলা প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের প্রদত্ত হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত সম্পদের বিস্তারিত বিবরণ দেওয়া হলো:

সর্বমোট নগদ  ৮৮ লাখ ৫৫ হাজার ৮০৪ টাকা। স্বর্ণ পাওয়া গেছে ১ ভরি সাড়ে ৮ আনা। রূপা পাওয়া গেছে ৩ ভরি ১৩ আনা।

বৈদেশিক মুদ্রা : ১৮টি দেশের মুদ্রার মধ্যে পাওয়া গেছে,  ইংল্যান্ডের ১৪ পাউন্ড, ভারতীয় ৭ হাজার ৬৪৭ রুপি, থাইল্যান্ডের ২০ বাত, সৌদি আরবের ৯৩ রিয়াল, মালয়েশিয়ান ১১ রিঙ্গিত, আমেরিকান ২৯ ডলার, ওমান মুদ্রা ১ হাজার ৩৫০.৫০ বায়সা, আরব আমিরাতের ৬৫ দিরহাম, মালদ্বীপের ১৫ রুপি, কাতারের ১৭ রিয়াল, ৭ ইউরো ৩৩ সেন্ট
বাহরাইন ১০০ পয়সা, হংকং-এর ১০ ডলার,  ব্রুনাই’র ১ ডলার, নেপালের ৫৫ রুপি, পাকিস্তানের ১০০ রুপি, রাশিয়ান ৫০ রুবেল, শ্রীলংকান ৫০০ রুপি।

উল্লেখ্য, মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কমিটির উপস্থিতিতে নিয়মিত এই দানবাক্স ও ডেকচিগুলো সিলগালা মুক্ত করে প্রাপ্ত দান গণনা করা হচ্ছে।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী