নির্বাচিত সংবাদ
২৪ই অক্টোবর, ২০২৬
সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্সে টাকার পাশাপাশি নিয়মিতই পাওয়া যায় ভক্ত ও সাধারণ মানুষের নানা আবেদন, আকুতি ও চিঠি। তবে এবার দানবাক্স খোলার পর পাওয়া গেছে একটি ব্যতিক্রমী রাজনৈতিক আবেদনপত্র, যা সরাসরি সম্বোধন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে।
শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্স খোলার পর দেশি-বিদেশি মুদ্রার মাঝখান থেকে হাতে লেখা এই চিঠিটি উদ্ধার করা হয়।
কাগজে ‘আবেদন পত্র’ শিরোনাম দিয়ে লেখা চিঠিটিতে আবেদনকারী লিখেছেন- জনাব তারেক রহমান, আমি চাই, নিম্নস্থানে বি.এন.পি'র সদস্য হওয়ার ক্ষেত্রে S.S.C পাশ বাধ্যতামূলক এবং G.P.A 2.50 পয়েন্ট থাকতে হবে। এবং কর্মী হিসেবে H.S.C পাশ বাধ্যতামূলক নিম্নে G.P.A 3.50 পয়েন্ট থাকতে হবে। এক কথায় ১ম শ্রেনী থেকে ১০ম শ্রেনী S.S.C দেওয়া আগ পর্যন্ত বি.এন.পির রাজনীতিতে যুক্ত হতে পারবে না।"
চিঠিতে নিজের অভিজ্ঞতা ও আকুল আকুতি প্রকাশ করে আরও বলা হয়- আমি ২০১১ সালে রাজনীতিতে এসেছে এবং ওই সালেই নিজেকে গুটিয়ে নিয়েছি। অস্ত্র এবং শিক্ষার ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিদের [কারণে]... I want the change to come through you..." (আমি চাই পরিবর্তনটি আপনার মাধ্যমেই আসুক...)।
পঞ্চমবারের মতো প্রকশ্যে গণনা করা হচ্ছে সিলেটের হযরত শাহজালাল রাহ. মাজারের ডেকচি ও দানবাক্সের টাকা। যেগুলো ভক্তবৃন্দরা দান করে থাকেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, মাজার ব্যবস্থাপনায় গঠিত কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতে এ কার্যক্রম শুরু হয়েছে।
বরাবারের মতো এবার মিলছে দেশি টাকার পাশাপাশি বিদেশি মুদ্রাও। সেই সাথে পাওয়া যাচ্ছে বিভিন্ন দাবি-সংবলিত চিরকুট বা চিঠি।