সংবাদ বিজ্ঞপ্তি
২২ই অক্টোবর, ২০২৬
‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে
র ্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরের সিটি পয়েন্টে র্যালিটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএমপির ট্রাফিক বিভাগের এডমিন মো: শফিকুল ইসলাম, বিশেষ অতিথি নিসচা মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।
এসময় উপস্থিত ছিলেন, নিসচা সিলেট মহানগর সহ-সভাপতি ডাক্তার মনির চৌধুরী, ডা: লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, দিদার আহমদ, অর্থ সম্পাদক শেখ মোঃ লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবিব, দপ্তর সম্পাদক মনসুর আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা, কার্যকারী সদস্য শাহীন হোসেন, মোহাম্মদ কয়েছ আহমদ সাগর, মোঃ সৌরভ হোসেন ডালিম, শমসের আলী, ফয়সাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, মোঃ লিটন মিয়া, ইকরামুল হাসান লাহিন, মোঃ দুদু মিয়া, কুবাদ বক্ত চৌধুরী রুবেল, আনোয়ার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন খান, মোঃ মাসুদ হাসান করিম, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোঃ দিলওয়ার হোসেন, মোহাম্মদ শাহেদ আহমদ সহ সিএনজি অটোরিক্সার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ২২শে অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করায় ২২শে অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনার দাবী করে আসছিল নিসচা। নিসচার দাবীর পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার এই দিনকে সরকার জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনা করে। সেই থেকে সরকারীভাবে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হয়। সরকারের পাশাপাশি নিসচাও মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচী পালন করে আসছে। নিসচা সিলেট মহানগর মাসব্যাপী সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থী সমাবেশ, বৃক্ষরোপন কর্মসূচী, সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। বক্তার বলেন, কেবলমাত্র সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।
নকশী বাংলা ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন
বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় নগরের মেন্দিবাগস্থ অস্থায়ী কার্যালয়ে সংস্থার উপদেষ্টা মোহাইমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা এম এ আলীম এর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্য ও উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে মাওলানা এম এ আলীম কে আহ্বায়ক ও তাইজুল ইসলাম ফয়েজ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক মোহাইমিন চৌধুরী, যুগ্ন আহবায়ক মোঃ হিফজুর রহমান খাঁন, সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মো: শাহীনুর রহমান চৌধুরী, মাজহারুল ইসলাম জয়নাল।
উল্লেখ্য, সংস্থার কার্যকরী পরিষদের (২০২৪-২০২৬) সেশনের মেয়াদ শেষ হওয়ার কারণে নবগঠিত এই আহ্বায়ক কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সভাপতির বক্তব্যে মুহাইমিন চৌধুরী বলেন, নতুন আহ্বায়ক কমিটির দক্ষ নেতৃত্বে নকশী বাংলা ফাউন্ডেশন দ্রুতই একটি গতিশীল ও নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি উপহার পাবে।
উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন মো: আব্দুল আজিজ, মাওলানা উসমান গণি , এডভোকেট পলিনা রহমান, সাংবাদিক মো: হাবিবুর রহমান, জাকির হোসেন, শেখ আজিজুল হক সুজা, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি