সংবাদ বিজ্ঞপ্তি

নকশী বাংলা ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

Icon
সংবাদ বিজ্ঞপ্তি :

২২ই অক্টোবর, ২০২৬

নকশী বাংলা ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় নগরের মেন্দিবাগস্থ অস্থায়ী কার্যালয়ে সংস্থার উপদেষ্টা মোহাইমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা এম এ আলীম এর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্য ও উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে মাওলানা  এম এ আলীম কে আহ্বায়ক ও তাইজুল ইসলাম ফয়েজ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক মোহাইমিন চৌধুরী, যুগ্ন আহবায়ক মোঃ হিফজুর রহমান খাঁন, সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মো: শাহীনুর রহমান চৌধুরী, মাজহারুল ইসলাম জয়নাল।

উল্লেখ্য, সংস্থার কার্যকরী পরিষদের (২০২৪-২০২৬) সেশনের মেয়াদ শেষ হওয়ার কারণে নবগঠিত এই আহ্বায়ক কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সভাপতির বক্তব্যে মুহাইমিন চৌধুরী বলেন, নতুন আহ্বায়ক কমিটির দক্ষ নেতৃত্বে নকশী বাংলা ফাউন্ডেশন দ্রুতই একটি গতিশীল ও নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি উপহার পাবে।

উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন মো: আব্দুল আজিজ, মাওলানা উসমান  গণি , এডভোকেট পলিনা রহমান, সাংবাদিক মো: হাবিবুর রহমান, জাকির হোসেন, শেখ আজিজুল হক সুজা, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী