সংবাদ বিজ্ঞপ্তি

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেটে প্রস্তুতি সভা

Icon
সংবাদ বিজ্ঞপ্তি :

২২ই অক্টোবর, ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেটে প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতাদের সাথে প্রস্তুতি সভা করেছে সিলেট জেলা যুবদল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় নগরের কাজিরবাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদের সভাপতিত্বে এবং ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সহসভাপতি মকসুদুল করিম নুহেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

সভাপতির বক্তব্যে কয়েস আহমদ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা, উপজেলা ও পৌর পর্যায়ে সফলভাবে উদযাপনের জন্য যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ও মাঠে কাজ করতে হবে। তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং কর্মসূচির মাধ্যমে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার প্রতিফলন ঘটাতে হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে।

সভায় বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা বক্তব্য দেন। এ ছাড়া সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী