সংবাদ বিজ্ঞপ্তি

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত কমিটিকে রাজনের অভিনন্দন

Icon
সংবাদ বিজ্ঞপ্তি

২০ই অক্টোবর, ২০২৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত কমিটিকে রাজনের অভিনন্দন

যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন গত ১৮ অক্টোবর সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের নতুন ও সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকার নিবন্ধিত পাক্ষিক ‘বিশ্বনাথ বার্তা’ পত্রিকার সম্পাদক, সাজুল এন্ড রাজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য ইলিয়াস আহমদ রাজন।

নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ, কোষাধ্যক্ষ মনির আহমদ, ভাইস চেয়ারম্যান আজম খান ও আখলাক হোসেন, সহকারী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও আব্দুর রহিম রঞ্জুসহ কমিটির সকল নির্বাচিত সদস্যকে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছাবার্তায় ইলিয়াস আহমদ রাজন বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীরা এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ট্রাস্টটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশের মানুষের কল্যাণে এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে ব্যয় করা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ দুনিয়া ও আখেরাতের কল্যাণ বয়ে আনবে। ট্রাস্টের দায়িত্বশীল ব্যক্তিরা অতীতে ন্যায়, ইনসাফ ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠন পরিচালনা করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়।

ইলিয়াস আহমদ রাজন আরও বলেন, নবনির্বাচিত নেতৃত্ব অতীতের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ট্রাস্টের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টা বিশ্বনাথের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করবে এবং এলাকার সামগ্রিক শিক্ষার উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খান বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করাই আমাদের প্রধান লক্ষ্য। নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করতে চাই। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে ট্রাস্টের সদস্য ও প্রবাসীদের সহযোগিতা কামনা করছি।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজম খাঁন বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। নতুন কমিটির সকলকে সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম আরও এগিয়ে নিতে চাই। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সকল সদস্য ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহব্বত শেখ বলেন, ট্রাস্টের শিক্ষা ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করছি।

পরিশেষে ইলিয়াস আহমদ রাজন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে ট্রাস্টের সকল সদস্যের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী