নির্বাচিত সংবাদ
১৯ই সেপ্টেম্বর, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জ এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও শীর্ষ ডাকাত হাবিবুর রহমানকে (৪৭) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গ্রেফতারকৃত হাবিবুর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বটের তল গ্রামের মৃত রইছ আলীর ছেলে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগ রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বউ বাজারস্থ একটি রেস্টুরেন্টের সামন থেকে হাবিব ডাকাতকে গ্রেফতার করা হয়।
হাবিবুরের বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার একটি মামলায় (মামলা নং-১৭, তারিখ- ১৭/১২/২০১৪ খ্রি., জিআর- ২৫৪/১৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পরোয়ানা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত হাবিবকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় এসআরবি-৯।