সাধারণ

সাবেক এমপি ফরিদ চৌধুরীর মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক

Icon
সচিত্র সিলেট ডেস্ক:

১৩ই জুন, ২০২৬

সাবেক এমপি ফরিদ চৌধুরীর মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক

​সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

​শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় সিসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সমাজসেবা ও ধর্মীয় শিক্ষায় মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সিলেটের মানুষ একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারালো।

​উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আপলোড: শিউলি

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল
‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’
বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়
ধ র্ষ ণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রে প্তা র
বিশ্বকাপের মঞ্চে বেঙ্গল টাইগার ও লাল-সবুজের পতাকা নিয়ে সঞ্জয়
সিলেটে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র আফজল
সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ পেল ‘সবুজ সাথী সম্মাননা’
গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান ইউনিয়নবাসীকে
জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ, ক্ষুদে বিজ্ঞানীদের সম্মাননা প্রদান