টপ-১

চট্টগ্রামের ৩ নারী-পুরুষ সিলেটে যে কারণে গ্রেফতার

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

১৩ই জুন, ২০২৬

চট্টগ্রামের ৩ নারী-পুরুষ সিলেটে যে কারণে গ্রেফতার

চট্টগ্রামের ব্যবসায়ীকে হত্যাচেষ্টা ও তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর-লুটপাট চালানোর মামলায় ২ পুরুষ ও ১ নারীকে সিলেটে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা ফুডপার্কের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা গ্রামের শফিক আহমেদের ছেলে মো. রনি (৩৫), একই গ্রামের মৃত আব্দুস শুক্করের মেয়ে রুমা আক্তার (৩৫) ও  একই জেলার বন্দর থানার বন্দরটিলা গ্রামের মৃত হাসমত খানের ছেলে মো. ফারুক খান (৫২)।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- আব্দুল আউয়াল চট্টগ্রামের খাতুনগঞ্জের একজন সুপারি ব্যবসায়ী। অভিযুক্তরা তার ভায়রা ভাই শ্যালিকা। শশুরের সম্পত্তি নিয়ে আব্দুল আউয়ালের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। এর জেরে অভিযুক্তরা গত ৮ জুন সন্ধ্যায় ৩০/৩৫ লোক নিয়ে অস্ত্রসহ আউয়ালের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। এসময় তাকে বেধড়ক মারপিটের পাশাপাশি তার দোকান ভাঙচুর এবং দোকান  থেকে ৩২ লক্ষ ৪০ হাজার টাকা ও ক্যাশবক্সে রাখ বিভিন্ন ব্যাংকের চেকসহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করে। 

এছাড়াও হামলাকারীরা আউয়ালের দোকানের কর্মচারীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে এ ঘটনায় আব্দুল আউয়াল বাদী হয়ে চট্টগ্রাম কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে সিলেট থেকে এ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। 

গ্রেফতারের পর এ তিনজনকে সংশ্লিষ্ট হস্তান্তর করা হয়েছে।

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়
ধ র্ষ ণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রে প্তা র
বিশ্বকাপের মঞ্চে বেঙ্গল টাইগার ও লাল-সবুজের পতাকা নিয়ে সঞ্জয়
সিলেটে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র আফজল
সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ পেল ‘সবুজ সাথী সম্মাননা’
গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান ইউনিয়নবাসীকে
জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ, ক্ষুদে বিজ্ঞানীদের সম্মাননা প্রদান
জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক  উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত 
জনগন আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না