টপ-২

সিলেটে কমছে হাম-উপসর্গে মৃত্যু

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

১৩ই জুন, ২০২৬

সিলেটে কমছে হাম-উপসর্গে মৃত্যু

সিলেটে গত তিন দিন হাম বা উপসর্গে কারো মৃত্যু হয়নি। ফলে এই সময়ে সিলেটের মা-বাবাদের মাঝে স্বস্তি বিরাজ করছে। 

গত গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। 

তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় ৪২ জনের হাম রোগ শনাক্ত হয়েছে। 

এদিকে, আজ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।