লিড
২৪ই অক্টোবর, ২০২৬
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (র.)-এর মাজারের ডেকচি খোলে টাকার সঙ্গে অজ্ঞাত এক ভক্ত বা দর্শনার্থীর হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটটিতে সিলেট শহরের অধিকাংশ মসজিদে জোহর ও আসরের ফরজ নামাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে আদায় করা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
হাতের লেখা ওই চিরকুটে বলা হয়েছে- ‘সিলেট শহরের বেশিরভাগ মসজিদেই জোহর ও আসরের ফরজ নামাজ ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই শেষ। আপনি চিন্তা করছেন- ইমাম সাহেবরা এত ব্যস্ত, এত দ্রুত বিদ্যুতের গতিতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাই, যেখানে পিছনের মুসল্লিরা সূরা ফাতিহা শেষ করতে পারে না। ইমাম সাহেবরা কি সূরা মুখস্ত পড়ে নাকি সহি শুদ্ধভাবে পড়ে।’
চিরকুটটির শেষে তারিখ হিসেবে ১/১০/২৫ এবং লেখকের পরিচয়ের স্থানে ‘উদ্যোক্তা’ লেখা রয়েছে।
পঞ্চমবারের মতো প্রকশ্যে গণনা করা হচ্ছে সিলেটের হযরত শাহজালাল রাহ. মাজারের ডেকচি ও দানবাক্সের টাকা এবং হাদিয়া। যেগুলো ভক্তবৃন্দরা দান করে থাকেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, মাজার ব্যবস্থাপনায় গঠিত কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতে এ কার্যক্রম শুরু হয়েছে।
বরাবারের মতো এবার মিলছে দেশি টাকার পাশাপাশি বিদেশি মুদ্রাও। সেই সাথে পাওয়া যাচ্ছে বিভিন্ন দাবি-সংবলিত চিরকুট বা চিঠি।