টপ-২

শাহজালালের ডেকচিতে স্বামীর চাকরির জন্য ‘প্রার্থনাপত্র’, প্রবাসীদের ‘মাথা উঁচু’ রাখার আবদার

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২৪ই অক্টোবর, ২০২৬

শাহজালালের ডেকচিতে স্বামীর চাকরির জন্য ‘প্রার্থনাপত্র’, প্রবাসীদের ‘মাথা উঁচু’ রাখার আবদার

পঞ্চমবারের মতো প্রকশ্যে গণনা করা হচ্ছে সিলেটের হযরত শাহজালাল রাহ. মাজারের ডেকচি ও দানবাক্সের টাকা। যেগুলো ভক্তবৃন্দরা দান করে থাকেন। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনসহ  জেলা প্রশাসনের কর্মকর্তা, মাজার ব্যবস্থাপনায় গঠিত কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতে এ কার্যক্রম শুরু হয়েছে। 

বরাবারের মতো এবার মিলছে দেশি টাকার পাশাপাশি বিদেশি মুদ্রাও। সেই সাথে পাওয়া যাচ্ছে বিভিন্ন দাবি-সংবলিত চিরকুট বা চিঠি। এরকম দুটি চিরকুট ইতোমধ্যে পেয়েছেন গণনাকারীরা। এর মধ্যে স্বামীর চাকরি চেয়ে এক স্ত্রীর ‘প্রার্থনাপত্র’ ও অপরটি রাষ্ট্রচিন্তার।

‘প্রার্থনাপত্রে’ স্ত্রী চেয়েছেন- ‘‘হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)- উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।’’

অপর চিরকুটে একজন লিখেছেন- ‘‘যাঁরা হবে রাষ্ট্র ক্ষমতা পাবে, যদিই প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হলে, আমাদের কাছে ঋণী থাকবে। উপহার চাই একজন মেধাবী ও (সৎ)   প্রতিনিধি, যার মাধ্যমে আমাদের মাথা উঁচু থাকবে।’’
 

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী