সাহিত্য
০৮ই অক্টোবর, ২০২৬
রঙ ছড়ালো মন ভরালো
একটি সোনার দেশ
শীতল মাটির পরশ নিয়ে
সবুজ পরিবেশ।
সেই দেশেরই গাছে-গাছে
নানান পাখির মেলা
নদীর জলে দামাল কিশোর
ভাসায় খুশির ভেলা ।
পাহাড় ডাকে আয় ছুটে আয়
সবুজ মায়ার টানে
শরৎ এসে হাওয়ায় নাচে
শুভ্র কাশের বনে ।
বাংলাদেশই সেদেশ আমার
আগলে রাখে বুকে
যেমন করে সন্তানেরে
মা-ও রাখে সুখে।
সুপ্রভাত থেকে সংগৃহীত