খেলা

ভারতীয়রাই ভারতীয় ওপেনারের কঠিন শাস্তি চান

Icon
খেলা ডেস্ক

২৬ই আগস্ট, ২০২৬

ভারতীয়রাই ভারতীয় ওপেনারের কঠিন শাস্তি চান

শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় দ্বিতীয় টেস্টে আউট হওয়ার পর লংকান বোলার আসিতা ফার্নান্দোকে হেলমেট দিয়ে আঘাত করেন ভারতীয় ওনেপার যশস্বী জয়সোয়াল। এমন গুরুতর অপরাধ করার পরও তাকে মাত্র ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। 

বড় অপরাধে ছোট শাস্তি দেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার ও চেতেশ্বর পুজারা।

বুধবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মাঞ্জরেকার লেখেন, ‘প্রিয় আইসিসি এবং বিসিসিআই ভারতের হয়ে বৈভব এবং এখন জয়সোয়াল। যদি এ ধরনের আচরণকে এত সহজে ছাড় দিয়ে দেন, তাহলে আপনারাই এ ধরনের আচরণ আবার হওয়ার ব্যাপারে ওদের প্রশিক্ষণ দিচ্ছেন। খেলার জন্য এবং গুরুত্বপূর্ণ ভাবে, ওদের ভবিষ্যতের জন্য এটা মোটেই ভালো নয়।’

দুই মাস আগে শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আউট হওয়ার পর বৈভব প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় বৈভবের ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়।

যশস্বীর কম শাস্তি মেনে নিতে পারছেন না পুজারাও। ম্যাচে ধারাভাষ্যের সময় তিনি বলেন, ‘খুব ভালো দৃশ্য ছিল না। ক্রিকেটার হিসাবে আবেগ নিয়ন্ত্রণ শিখতে হবে। রাগ হতেই পারে। আমি জানি ও সেই সময় আউট হয়ে হতাশ ছিল। প্রতিপক্ষের সঙ্গে কথাবার্তার বলার সময়েও রাগ দেখানো গ্রহণযোগ্য নয়। মাঠে একে অপরের দিকে এগিয়ে যাওয়া, শারীরিক সংঘর্ষ কোনও ভাবেই কাম্য নয়।’

 

আপলোড : আব্দুল খালিক

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী