খেলা

বিয়ানীবাজারের প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Icon
বিয়ানীবাজার প্রতিনিধি

২২ই আগস্ট, ২০২৬

বিয়ানীবাজারের প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিয়ানীবাজারের ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'স্পর্শ সোস্যাল মিডিয়া'-র উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।  

শুক্রবার (২১ অগস্ট) দিনব্যাপী পৌর শহরের একটি ইনডোরে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এম. সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পার্থ পাল দিপক-এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান সালেহ আহমদ ও গভর্নিং বডির চেয়ারম্যান আহমদ হোসেন খান প্রমুখ।

খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এই ব্যতিক্রমী টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।