বিদেশ

যুক্তরাষ্ট্রের ওপর আর আস্থা নেই নেতানিয়াহুর

Icon
সচিত্র সিলেট ডেস্ক :

১৯ই অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ওপর আর আস্থা নেই নেতানিয়াহুর

সামনে যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন যিনি ইসরাইলের ওপর চটে থাকতে পারেন—এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই আগেভাগেই ভারত এবং লাতিন আমেরিকার দেশগুলোর মতো নতুন মিত্র তৈরি করে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তা নীতি ঘোষণা করার সময় তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট চলে আসতে পারেন যিনি ইসরাইলের জন্য মোটেও বন্ধুত্বপূর্ণ হবেন না। সে রকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যতটা সম্ভব সুবিধা আদায় করে নেওয়ার পাশাপাশি ভারত ও অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গাঢ় করার কথা জানান তিনি। বিশ্বের কাছে ইসরাইল যে একা নয়, তা বোঝাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার গভীর বন্ধুত্বের কথা আবারও তুলে ধরেন নেতানিয়াহু।

তবে নেতানিয়াহুর এমন নিরাপত্তা নীতিকে পাত্তা না দিয়ে তা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তার প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তিনি একে কেবলই রাজনৈতিক চমক হিসেবে অভিহিত করেছেন। আইজেনকোটের মতে, যুদ্ধের মধ্যে নিজের ব্যর্থতা ঢাকতে এবং নির্বাচনে সুবিধা পেতেই জনগণের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু।

 

সূত্র: সিয়াসাত ডেইলি

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী