সিলেট
২২ই জুলাই, ২০২৬
জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকালে পৌর মিলনায়তনে পৌরসভার প্রশাসক ইসলাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব আয় দেখানো হয় ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন আয় দেখানো হয় ১৯ কোটি ৪২ লক্ষ টাকা। মোট আয় দেখানো হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।
রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৯৬ লক্ষ ৫০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ১৯ কোটি ৪২ লক্ষ টাকা মোট ব্যয় দেখানো হয় ২২ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লক্ষ ৮০ হাজার টাকা।
বাজেট পেশকালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার,পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, পৌর সচিব হেলাল আবেদীন,পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী প্রমুখ।