ইসলাম

হজে থাকা ব্যক্তি নিজ দেশে কোরবানি করতে পারবেন?

Icon
নিজস্ব প্রতিবেদক

০৩ই মে, ২০২৬

হজে থাকা ব্যক্তি নিজ দেশে কোরবানি করতে পারবেন?

ইসলাম ডেস্ক    


প্রশ্ন: আমি এ বছর হজ করছি, আলহামদুলিল্লাহ। হজে আমার ওপর কয়টি কোরবানি ওয়াজিব হবে? হজের সফরে থাকা অবস্থায় আমি কি বাংলাদেশে আমার বাড়িতে কোরবানি করতে পারবো?

উত্তর: আপনি যদি তামাত্তু হজ বা কিরান হজ করেন, তাহলে  আপনার ওপর ‘দমে শোকর’ হিসেবে একটি কোরবানি আবশ্যক হয়। এটি ঈদুল আজহার ওয়াজিব কোরবানি নয়, বরং হজের দমে শোকর বা হজের কোরবানি।

হজে গিয়ে আপনি যদি মক্কায় একাধারে পনের দিন থাকার নিয়ত না করেন, তাহলে ঈদুল আজহার তিন দিন আপনি মুসাফির থাকবেন। মুসাফিরের ওপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয়। তাই আপনার ওপর কোরবানি ওয়াজিব থাকবে না। তবে এরপরও আপনি চাইলে নিজ দেশে নফল কোরবানি করতে পারবেন।

আর যদি আপনি মক্কায় পনের দিন থাকার নিয়ত করেন, তাহলে আপনি মুকিম হয়ে যাবেন। তখন আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকলে ঈদুল আজহার কোরবানি করা আপনার ওপর ওয়াজিব। এই কোরবানি আপনি মক্কাসহ সৌদি আরবের যে কোনো জায়গায় দিতে পারবেন, নিজের দেশেও দিতে পারবেন।

কিন্তু দমে শোকর বা হজের কোরবানি মক্কায়ই দিতে হবে। অন্যত্র দেওয়া যাবে না।

 

সচিত্র সিলেট / আব্দুল খালিক

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী