সিলেটে হামের উপসর্গ আরও দুজন শিশুর মৃত্যু হয়েছে

Icon
নিজস্ব প্রতিবেদক

৩০ই এপ্রিল, ২০২৬

সিলেটে হামের উপসর্গ আরও দুজন শিশুর মৃত্যু হয়েছে

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

রোববার দুই শিশু মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সকাল ৯টা ও ১০টায় শিশু দুইটি মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিলো শিশুটি। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার। এরআগে শুক্রবার একই দিনে তিন শিশুর মৃত্যু হয় হামের উপর্সগ নিয়ে।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৯০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোন রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৮০ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।

সন্দেহভাজন ১৯০ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ১০ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সকাল ৯টা ও ১০টায় শিশু দুইটি মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ছাড়াও তারা নানা রোগে আক্রান্ত ছিলো।